শেখ রেহেনার ত্যাগ ও প্রেরণায় শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক: কাদের

শেখ রেহেনার ত্যাগ ও প্রেরণায় শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার ত্যাগ, প্রেরণা

এবং অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ সফল রাষ্ট্রনায়ক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।


বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবন-যাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন এ নির্মোহ এবং জনহিতৈষী ব্যক্তিত্ব।

ওবায়দুল কাদের বলেন, 'সাদামাটা জীবন-যাপনে অভ্যস্থ শেখ রেহেনা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন শেখ রেহেনা। শেখ রেহেনার সন্তানরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।'

তিনি জানান, রত্নাগর্ভা মা শেখ রেহেনার বড় ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন এবং কনিষ্ঠ কন্যা আজমিকা সিদ্দিক রুপন্তি লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে কাজ করছেন।
সংকটে, সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে বড় বোন শেখ হাসিনাকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, 'বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহানাও সে ভূমিকা পালন করে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনার জীবনে।'

তিনি বলেন, 'প্রচার বিমুখ শেখ রেহানা কখনো লাইম-লাইটে আসেন না। দেশ জাতি এবং গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন।'
 
বঙ্গবন্ধুর দুই কন্যার হৃদয়জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর অদম্য স্বপ্ন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আজ এ শুভক্ষণে আবারও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার প্রতি অফুরন্ত শুভেচ্ছা ও শ্রদ্ধা।' তিনি শেখ রেহানার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।

Post a Comment

0 Comments